
বাংলার নিজস্ব মন্দির রীতি অর্থাৎ চালা মন্দিরের সাথে সর্বভারতীয় শিখর রীতির মিশ্রণে সৃষ্টি হল রত্নশৈলী। বাংলার পূর্ব পশ্চিম দুদিকেই এই রীতি জনপ্রিয়তা অর্জন করেছিল। এই রীতিতে চালা রীতির শৈলীতে নির্মিত মন্দিরের ওপরে আরেকটি ছোট মন্দির তৈরি করা হতো। এটি মূলত অলংকারের অংশ। চালা আচ্ছাদনটি নিচু হলেও অল্প ঢালু ছাদ এবং ধনুকাকৃতি কারনিসের মধ্যেই এর মূল বৈশিষ্ট্যটা নিহিত আছে। এর ওপরে ছোট মন্দির আকৃতির শিখরটিকেই রত্ন নামে অভিহিত করা হয়। তৈরি হতো এক রত্ন মন্দির।
পরবর্তীতে চালার সংখ্যা এবং কার্নিশের কোনায় রত্নের সংখ্যা বাড়িয়ে একরত্ন থেকে ২৫ রত্ন মন্দির পর্যন্ত তৈরি করা হয়েছে। সব সময়ই মধ্যবর্তী চূড়া বা রত্নটি প্রধান এবং তুলনায় বড় করে তৈরি করা হয়েছে।
প্রায়শই এই প্রশ্নটি ওঠে যে চূড়া বা রত্নের সংখ্যা ক্রমশ বাড়ানো এটি হিন্দু ঘরানার অংশ , নাকি মুসলিম ঘরানার অংশ। ছাদের বিভিন্ন তলে ছত্রী বা ডোমের পুঞ্জিভূত রূপ এটা মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য। আবার হিন্দুদের রথেও এই ঘরানার সুস্পষ্ট ছাপ আছে। বিশিষ্ট পন্ডিত ডেভিড ম্যাককাচ্চন (12-08-1930 – 12-01-1972) দেখিয়েছেন যে ইন্দো ইসলামিক সময়কালের আগে এই ঘরানার কোন অস্তিত্ব ছিল না। বিষ্ণুপুরে মল্ল রাজারাই এই ঘরানাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন।
যাইহোক রত্ন রীতির তিনটি সম্ভাব্য উৎস হলো –
১) পূর্বে স্থাপিত একটি ডোম (single domed ) সম্বলিত মসজিদের সাথে এক রত্ন মন্দিরের স্থাপত্য জনিত এক ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
২) একরত্ন মন্দিরের চারদিকের বারান্দা , পূর্ববর্তী ঘরানায় রেখ দেউলের চারপাশে পরিক্রমা পথের সাথে সাযুজ্য যুক্ত। এই হিসাবে রেখদেউলের থেকে এক রত্ন মন্দিরের উৎপত্তি হয়েছে বলে মনে করা যেতে পারে।
৩) মধ্য এবং উত্তর ভারতে কিছু মধ্যযুগীয় মন্দির স্থাপত্যের প্রভাব এই রত্ন মন্দিরে দেখা যায়। বিশেষত মন্দিরের চারদিক দিয়ে প্রবেশদ্বার , চারপাশের পরিক্রমা পথ এবং এর আচ্ছাদিত ছাদের চার কোনায় ছত্রীর উপস্থিতি পঞ্চরত্ন মন্দিরের সাথে তুলনীয়।
উৎস যাই হোক না কেন এই রত্ন রীতি বিশেষ করে পঞ্চরত্ন বা নবরত্ন বাংলায় খুবই জনপ্রিয়তা লাভ করেছিল।
The Ratnashaili or pinacled style emerged as a unique fusion of Bengal’s indigenous Chala temple architecture and the All-India Shikhar style. This distinctive style gained widespread popularity in both eastern and western Bengal.
Characterized by a small temple built atop a Chala-style temple, the Ratnashaili served primarily as a decorative element. Despite the low Chala cover, its sloping roof and arched cornice were notable features. The small temple-shaped peak above was referred to as a Ratna.
Initially, single-gem (Ek Ratna) temples were constructed, but later designs featured increased numbers of roofs and Ratnas at the cornice corners, ranging from one to twenty-five Ratnas. The central crest or Ratna was consistently emphasized and enlarged.
The gradual proliferation of ratnas / churas or jewels raises questions about the style’s origins, sparking debate over whether it belongs to Hindu or Muslim architectural traditions. While the stacking of chhatris or domes on multiple roof levels is characteristic of Muslim architecture, similar elements appear in Hindu chariots.
Renowned scholar David McCutcheon (1930-1972) argued that this genre did not precede the Indo-Islamic period. Instead, it was popularized by the Malla kings of Bishnupur.
Three possible sources have been identified for the Ratna style:
1. Architectural similarities with single-domed mosques.
2. The veranda surrounding Ekaratna temples, reminiscent of the circumambulation path around Rekh Deul temples.
3. Influences from medieval temple architecture in Central and North India, evident in features like multiple entrances, circumambulatory paths, and corner canopies.
Regardless of its origins, the Ratna style, particularly the Pancharatna (5 ratnas) and Navaratna (9 ratnas ) variations, became immensely popular in Bengal.
জয়পুর রাধা দামোদর জীউ মন্দির দে পাড়া Jaipur Rdha Damodar Jiu Temple De Para
বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি গ্রাম জয়পুর। এখানে হাট তলার কাছে দে পাড়ায় একটি নবরত্ন মন্দির আছে। রাধা দামোদর জিউ এখানকার উপাস্য দেবতা। উঁচু ভিত্তি ভূমির ওপরে ত্রিখিলানযুক্ত মন্দিরটি অবস্থিত । বাঁকানো কার্নিশ যুক্ত নবরত্ন মন্দির টি অপূর্ব কারুকার্য শোভিত । দে পরিবারের তত্ত্বাবধান মন্দিরটি সংরক্ষিত। মন্দিরে উৎকীর্ণ ফলকলিপি থেকে দেখা যাচ [...]
Read Moreজয়দেব কেন্দুলী রাধাবিনোদ মন্দির Jaydev Kenduli Radha Binod Temple
বীরভূম জেলা বোলপুর মহকুমা অন্তর্গত একটি গ্রাম কেঁদুলী। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান হিসাবে এই গ্রামটি চিহ্নিত হয়েছে। অজয় নদীর কাছে শ্রীরাধাবিনোদ নব রত্ন মন্দিরটি এখানে অবস্থিত। বর্তমান মন্দিরটি বর্ধমানের মহারানী নৈরানী দেবী ১৬৮৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, অনেকের মতে মন্দিরটির ১৬৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।মন্দিরের নবরত্ন চূ [...]
Read Moreদশঘরা গোপীনাথ মন্দির Dasghara Gopinath Temple
হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয় বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি। এছাড়াও তাদের নির্মিত কাছারি বাড়ি বৈঠকখানা নহবত খানা এখনো দেখা যায়। এই গ্রামের আরেক কৃতি মানুষ বিপিন কৃষ্ [...]
Read Moreশ্রীবাটি পঞ্চরত্ন মন্দির Sribati Pancharatna Temple
বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রাম শ্রীবাটি এই গ্রামটি একসময় খুব ঐতিহ্যপূর্ণ ছিল। বর্ধমান জেলার পুরা কীর্তি গ্রন্থে যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয়। এই গ্রামটি সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। অতীতে শোভারাম চন্দ নামে এক ব্যক্তি শ্রীবাটি অঞ্চলে বাস গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এই চন্দ পরিবার এই অঞ্চলে কয়েকটি টেরাকোটা অলংকৃত মন্দির তৈরি করেন। চন্দ [...]
Read Moreহংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়া Hanseswari Temple Bansberia
১৬৫৬ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান বর্ধমান জেলার পাটুলির রাঘব দত্ত রায় কে সাতগাঁও অঞ্চলের একুশ টি পরগনার জমিদারি প্রদান করেন। তার পুত্র রামেশ্বর দত্ত। পরবর্তীকালে রাজা উপাধি পান। তিনি বাঁশ ঝাড় অধ্যুষিত এই এলাকা পরিষ্কার করে একটি দুর্গ নির্মাণ করেন। এখান থেকে এলাকার নাম হয় বাঁশবেড়িয়া। রামেশ্বরের মৃত্যুর পর তার পুত্রর রঘুদের এবং পরের রঘুদেবে [...]
Read Moreপাথরা পঞ্চরত্ন শিব মন্দির Pathra Pancharatna Shiv Temple
পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পঞ্চরত্ন শিব মন্দিরটি অন্যতম। পশ্চিমমুখী এই মন্দিরটি কালাচাঁদ মন্দিরের কাছে অবস্থিত। কেন্দেরীয় রত্নটি পঞ্চ রথ এবং বাকি চারটি রথ ত্রিরথ ঘরানা বিশিষ্ট। বাঁকানো চালাগুলির নিচে আগে টেরাকোটা ফলকের সারি ছিল,বর্তমানে তার কিছুই অবশিষ্ট নেই। কেবলমাত্র ডানদিকের দেওয়ালে একটি নকল দরজা আছে সেখা [...]
Read More