image

রত্ন Ratna

বাংলার নিজস্ব মন্দির রীতি অর্থাৎ চালা মন্দিরের সাথে সর্বভারতীয় শিখর রীতির মিশ্রণে সৃষ্টি হল রত্নশৈলী। বাংলার পূর্ব পশ্চিম দুদিকেই এই রীতি জনপ্রিয়তা অর্জন করেছিল। এই রীতিতে চালা রীতির শৈলীতে নির্মিত মন্দিরের ওপরে আরেকটি ছোট মন্দির তৈরি করা হতো। এটি মূলত অলংকারের অংশ। চালা আচ্ছাদনটি নিচু হলেও অল্প ঢালু ছাদ এবং ধনুকাকৃতি কারনিসের মধ্যেই এর মূল বৈশিষ্ট্যটা নিহিত আছে। এর ওপরে ছোট মন্দির আকৃতির শিখরটিকেই রত্ন নামে অভিহিত করা হয়। তৈরি হতো এক রত্ন মন্দির।
পরবর্তীতে চালার সংখ্যা এবং কার্নিশের কোনায় রত্নের সংখ্যা বাড়িয়ে একরত্ন থেকে ২৫ রত্ন মন্দির পর্যন্ত তৈরি করা হয়েছে। সব সময়ই মধ্যবর্তী চূড়া বা রত্নটি প্রধান এবং তুলনায় বড় করে তৈরি করা হয়েছে।

প্রায়শই  এই প্রশ্নটি ওঠে যে চূড়া বা রত্নের সংখ্যা ক্রমশ বাড়ানো এটি হিন্দু ঘরানার অংশ , নাকি মুসলিম ঘরানার অংশ। ছাদের বিভিন্ন তলে ছত্রী বা ডোমের পুঞ্জিভূত রূপ এটা মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য। আবার হিন্দুদের রথেও এই ঘরানার সুস্পষ্ট ছাপ আছে। বিশিষ্ট পন্ডিত ডেভিড ম্যাককাচ্চন (12-08-1930 – 12-01-1972) দেখিয়েছেন যে ইন্দো ইসলামিক সময়কালের আগে এই ঘরানার কোন অস্তিত্ব ছিল না। বিষ্ণুপুরে মল্ল রাজারাই এই ঘরানাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন।

যাইহোক রত্ন রীতির তিনটি সম্ভাব্য উৎস হলো –
১) পূর্বে স্থাপিত একটি ডোম (single domed ) সম্বলিত মসজিদের সাথে এক রত্ন মন্দিরের স্থাপত্য জনিত এক ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
২) একরত্ন মন্দিরের চারদিকের বারান্দা , পূর্ববর্তী ঘরানায় রেখ দেউলের চারপাশে পরিক্রমা পথের সাথে সাযুজ্য যুক্ত। এই হিসাবে রেখদেউলের থেকে এক রত্ন মন্দিরের উৎপত্তি হয়েছে বলে মনে করা যেতে পারে।
৩) মধ্য এবং উত্তর ভারতে কিছু মধ্যযুগীয় মন্দির স্থাপত্যের প্রভাব এই রত্ন মন্দিরে দেখা যায়। বিশেষত মন্দিরের চারদিক দিয়ে প্রবেশদ্বার , চারপাশের পরিক্রমা পথ এবং এর আচ্ছাদিত ছাদের চার কোনায় ছত্রীর উপস্থিতি  পঞ্চরত্ন মন্দিরের সাথে তুলনীয়।

উৎস যাই হোক না কেন এই রত্ন রীতি বিশেষ করে পঞ্চরত্ন বা নবরত্ন বাংলায় খুবই জনপ্রিয়তা লাভ করেছিল।

The Ratnashaili or pinacled style emerged as a unique fusion of Bengal’s indigenous Chala temple architecture and the All-India Shikhar style. This distinctive style gained widespread popularity in both eastern and western Bengal.
Characterized by a small temple built atop a Chala-style temple, the Ratnashaili served primarily as a decorative element. Despite the low Chala cover, its sloping roof and arched cornice were notable features. The small temple-shaped peak above was referred to as a Ratna.
Initially, single-gem (Ek Ratna) temples were constructed, but later designs featured increased numbers of roofs and Ratnas at the cornice corners, ranging from one to twenty-five Ratnas. The central crest or Ratna was consistently emphasized and enlarged.
The gradual proliferation of ratnas / churas or jewels raises questions about the style’s origins, sparking debate over whether it belongs to Hindu or Muslim architectural traditions. While the stacking of chhatris or domes on multiple roof levels is characteristic of Muslim architecture, similar elements appear in Hindu chariots.
Renowned scholar David McCutcheon (1930-1972) argued that this genre did not precede the Indo-Islamic period. Instead, it was popularized by the Malla kings of Bishnupur.

Three possible sources have been identified for the Ratna style:
1. Architectural similarities with single-domed mosques.
2. The veranda surrounding Ekaratna temples, reminiscent of the circumambulation path around Rekh Deul temples.
3. Influences from medieval temple architecture in Central and North India, evident in features like multiple entrances, circumambulatory paths, and corner canopies.

Regardless of its origins, the Ratna style, particularly the Pancharatna (5 ratnas) and Navaratna (9 ratnas )  variations, became immensely popular in Bengal.

দন্দিপুর রঘুনাথজীউ মন্দির Dandipur RaghunathJiu

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দীপুর গ্রামে একটি খুব সুন্দর পোড়ামাটির টেরাকোটা ফলক চিত্রিত মন্দির আছে। দক্ষিণ মুখী এই পঞ্চরত্ন মন্দিরটি এলাকার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। মন্দিরের উপাস্য দেবতা রঘুনাথজীউ। এছাড়াও শ্রীদাম এবং গোপালের মূর্তি এখানে আছে। মন্দিরের সম্মুখভাগ প্রায় সবটাই টেরাকোটা ফলকে আচ্ছাদিত। ত্রিখিলান মন্দিরের শীর্ষে রাম রাবণে [...]

Read More

দলপতিপুর শ্রীধরজীউ Dalapatipur Sridhar Jiu

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত খড়ার পৌরসভার দলপতিপুর গ্রামে একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে। পূর্বমুখী এই মন্দিরটি একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। এখানে বিষ্ণু শ্রীধরজীউ রূপে পূজিত হন। ত্রিখিলান যুক্ত মন্দিরের ধনুকাকৃতি উপরের অংশে বেশ কিছু টেরাকোটা ফলক এখনো আছে। রাম রাবণের যুদ্ধ , কৃষ্ণ লীলা এর মূল প্রতিপাদ্য বিষয়। খিলান গুলির ধারে স্তম্ভের [...]

Read More

রাজরাজেশ্বরী দধিমাধব Rajrajeswari Dadhimadhab

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের বোস পাড়ায় একটি পঞ্চরত্ন মন্দির অবস্থান করছে। রাজরাজেশ্বরী এবং দধিমাধব এই বিগ্রহ এখানে পূজিত হন। ইটের তৈরি এই মন্দিরটির সামনে একটি চার চালা পলকাটা তুলসী মঞ্চ আছে।Pancharatna temple is located at Bose Para in Kishore Nagar Gram Panchayat under Daspur police station of Paschim M [...]

Read More

রঘুনাথ মন্দির Raghunath Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের অন্তর্গত কিসমত রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মন্ডলপাড়ায় একটি পঞ্চরত্ন মন্দির আছে। মন্দিরটি একসময় উৎকৃষ্ট টেরাকোটা ফলক দ্বারা সজ্জিত ছিল অনুমান করা যায় বর্তমানে তার প্রায় কিছুই অবশিষ্ট নেই। পঞ্চরত্ন মন্দিরটি জীর্ণ অবস্থায় বিরাজ করছে। অনুমান রঘুনাথ জিউর এই মন্দিরটি উনবিংশ শতাব্দীর শেষভাগে তৈরি হয়েছিল [...]

Read More

গেঁড়িবুড়ি Geriburi

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গ্রাম বলিহারপুর। এখানে গেঁড়িবুড়ি তলায় একটি এক রত্ন মন্দিরে লৌকিক দেবী গেঁড়িবুড়ির পূজা করা হয়। আমুল সংস্কার হয়ে যাওয়া এই মন্দিরটি তে কয়েকটি টেরাকোটার ফুল এবং রাধা কৃষ্ণের মূর্তী দেখতে পাওয়া যায়। বর্তমানে অলংকরণ গুলি সম্পূর্ণভাবে রং করা।  মন্দিরটি দক্ষিণমুখীসম্মুখভাগে ত্রিখিলানের উপরিস্থিত বক্র কার্ [...]

Read More

মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির MahanadBrahmamayi Kali Temple

হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ  হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের কিছু নিদর্শন ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। ইতিহাসের ধারা বেয়ে এই জনপদটিতে  বর্ধমানের মহারাজাদের জমিদারি গড়ে ওঠে। হিন্দু ধর্মের শৈব এবং শাক্ত ধারাটি এখানে বিস্তার লাভ করে। মহানাদের দক্ষিণপাড়া [...]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *