
বাংলায় তেরো শতকের শুরুতে মুসলিম রাজত্ব কায়েম হওয়ার পর পরবর্তী প্রায় দুশো আড়াইশো বছর মন্দির স্থাপনে ভাঁটা পরে। ১৫০০ শতকের মাঝামাঝি আবার এই স্থাপত্যের পুনঃআবির্ভাব হয়। এই সময়কালে বহু মন্দির ভেঙে ফেলা হয় এবং মসজিদ নির্মাণ করা হয়। ফলে যে সমস্ত শিল্পী সূত্রধরেরা মন্দির নির্মাণে রপ্ত হয়েছিলেন তাদের অনেকে মুসলমান ঘরানার স্থাপত্যের সাথে যুক্ত হয়ে যান এবং এই রীতিটি আয়ত্ব করেন।
ফলে মুসলিম স্থাপত্যে তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেন পরবর্তীকালে মন্দির স্থাপত্যে তার প্রয়োগ ঘটে। মুসলিম আমলের আগে যে রেখ দেউল বা পিড়া দেউল প্রচলিত ছিল মুসলিম আমলে উন্নত প্রযুক্তি ও পরিকল্পনার প্রয়োগ মাধ্যমে তার মধ্যেও বৈচিত্র সৃষ্টি করা হয়। মন্দির স্থাপত্যে চালা মন্দিরের ভেতরেও মুসলমান স্থাপত্য থেকে নেওয়া গম্বুজ ও ভল্ট প্রয়োগ করা হয়। জনপ্রিয়তার বিচারে চালার পরেই রত্নের স্থান। এক্ষেত্রে পার্থক্য শুধু আচ্ছাদনের বাইরের আকারে। উপরের চালা আকারের পরিবর্তে ছোট ছোট নাগর মন্দির বসিয়ে রত্ন মন্দির তৈরি করা হয়। পঞ্চরত্ন মন্দিরেও মন্দিরের চারপাশে মুসলিম স্থাপত্য ঘরানার মিনার তৈরি করা হয়নি। বরঞ্চ চালার ওপরে চারদিকে মিনার ঘরানার বা নাগর ঘরানার চূড়া আকৃতি নির্মাণ করা হয়েছে।
শুধু মন্দিরের আকারের প্রশ্নেই নয় মন্দিরের গায়ে অলংকার সজ্জাও শুরু হয়েছে মুসলমান স্থাপত্যের উত্তরাধিকার নিয়ে।
ধর্মীয় কারণেই মুসলিম স্থাপত্যে ফুলকারী নকশা বিভিন্ন জ্যামিতিক নকশা এইসব বিষয়ই প্রাধান্য পেত। তাদের শিল্পচর্চার মধ্যে জীবন্ত কোন কিছুর প্রতিচ্ছবি ব্যবহৃত হতো না। প্রথমদিকে মন্দির স্থাপত্যে এই সব বিষয়গুলিই প্রাধান্য পেত। পরবর্তীকালে বিভিন্ন কাহিনী এবং চরিত্র চিত্রণের প্রবণতা বহুলাংশে বৃদ্ধি পায়, এবং মন্দিরগুলি অনন্য রূপে সজ্জিত হতে থাকে। তৎকালীন সমাজে হিন্দু-মুসলিম স্থাপত্যের এই যৌথ প্রয়োগ সবাই সাধু মনে মেনে নিয়েছিলেন।
“Following the establishment of Muslim rule in Bengal in the early 13th century, temple construction ceased nearly 250 years. When temple architecture reemerged in the mid-1500s, many temples had been demolished and replaced with mosques. As a result, skilled artisans (Sutradharas) who previously worked on temples adapted to Muslim architectural styles and later applied their expertise to temple construction.
This blending of styles led to innovations in temple architecture, including the incorporation of domes, vaults, and advanced technology. The Rekh Deul or Pira Deul style, prevalent before the Muslim period, evolved with Muslim influences.
The Pancharatna temple deviates from traditional Muslim architecture by not having minarets encircling the temple. Instead, it features pinnacles in the minar gharana or nagar gharana style atop the chala structure. This blending of styles extends beyond the temple’s size to its ornamentation, which reflects the lasting impact of Muslim architectural influences.
The fusion of Hindu and Muslim architectural styles is evident in the use of minarets, floral designs, and geometric patterns. Initially, temple ornamentation was minimal, but later, the depiction of stories and characters became more prominent, resulting in uniquely decorated temples. This synthesis of styles was widely accepted and revered by the society of that time.
দন্দিপুর রঘুনাথজীউ মন্দির Dandipur RaghunathJiu
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দীপুর গ্রামে একটি খুব সুন্দর পোড়ামাটির টেরাকোটা ফলক চিত্রিত মন্দির আছে। দক্ষিণ মুখী এই পঞ্চরত্ন মন্দিরটি এলাকার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। মন্দিরের উপাস্য দেবতা রঘুনাথজীউ। এছাড়াও শ্রীদাম এবং গোপালের মূর্তি এখানে আছে। মন্দিরের সম্মুখভাগ প্রায় সবটাই টেরাকোটা ফলকে আচ্ছাদিত। ত্রিখিলান মন্দিরের শীর্ষে রাম রাবণে [...]
Read Moreদলপতিপুর শ্রীধরজীউ Dalapatipur Sridhar Jiu
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত খড়ার পৌরসভার দলপতিপুর গ্রামে একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে। পূর্বমুখী এই মন্দিরটি একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। এখানে বিষ্ণু শ্রীধরজীউ রূপে পূজিত হন। ত্রিখিলান যুক্ত মন্দিরের ধনুকাকৃতি উপরের অংশে বেশ কিছু টেরাকোটা ফলক এখনো আছে। রাম রাবণের যুদ্ধ , কৃষ্ণ লীলা এর মূল প্রতিপাদ্য বিষয়। খিলান গুলির ধারে স্তম্ভের [...]
Read Moreরাজরাজেশ্বরী দধিমাধব Rajrajeswari Dadhimadhab
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের বোস পাড়ায় একটি পঞ্চরত্ন মন্দির অবস্থান করছে। রাজরাজেশ্বরী এবং দধিমাধব এই বিগ্রহ এখানে পূজিত হন। ইটের তৈরি এই মন্দিরটির সামনে একটি চার চালা পলকাটা তুলসী মঞ্চ আছে।Pancharatna temple is located at Bose Para in Kishore Nagar Gram Panchayat under Daspur police station of Paschim M [...]
Read Moreরঘুনাথ মন্দির Raghunath Temple
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের অন্তর্গত কিসমত রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মন্ডলপাড়ায় একটি পঞ্চরত্ন মন্দির আছে। মন্দিরটি একসময় উৎকৃষ্ট টেরাকোটা ফলক দ্বারা সজ্জিত ছিল অনুমান করা যায় বর্তমানে তার প্রায় কিছুই অবশিষ্ট নেই। পঞ্চরত্ন মন্দিরটি জীর্ণ অবস্থায় বিরাজ করছে। অনুমান রঘুনাথ জিউর এই মন্দিরটি উনবিংশ শতাব্দীর শেষভাগে তৈরি হয়েছিল [...]
Read Moreগেঁড়িবুড়ি Geriburi
পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গ্রাম বলিহারপুর। এখানে গেঁড়িবুড়ি তলায় একটি এক রত্ন মন্দিরে লৌকিক দেবী গেঁড়িবুড়ির পূজা করা হয়। আমুল সংস্কার হয়ে যাওয়া এই মন্দিরটি তে কয়েকটি টেরাকোটার ফুল এবং রাধা কৃষ্ণের মূর্তী দেখতে পাওয়া যায়। বর্তমানে অলংকরণ গুলি সম্পূর্ণভাবে রং করা। মন্দিরটি দক্ষিণমুখীসম্মুখভাগে ত্রিখিলানের উপরিস্থিত বক্র কার্ [...]
Read Moreমহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির MahanadBrahmamayi Kali Temple
হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের কিছু নিদর্শন ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। ইতিহাসের ধারা বেয়ে এই জনপদটিতে বর্ধমানের মহারাজাদের জমিদারি গড়ে ওঠে। হিন্দু ধর্মের শৈব এবং শাক্ত ধারাটি এখানে বিস্তার লাভ করে। মহানাদের দক্ষিণপাড়া [...]
Read More