বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এক বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে সিংহ পরিবার প্রতিষ্ঠিত লক্ষ্মী জনার্দন মন্দিরটি এক অতি সুন্দর পুরা কীর্তি। এই মন্দিরে যাবার পথে গ্রামের ঢোকার সময় বাঁ হাতে একই ভিত্তি ভূমির উপরে তিনটি মন্দির নিয়ে একটি পুরা কীর্তি আছে।
দুপাশে দুটি আটচালা শিব মন্দিরের মাঝখানে বামা কালীর মন্দির রয়েছে। বামা কালীর মন্দিরটি একটি দালান মন্দিরের ওপরে ত্রিরথ ঘরানা বিশিষ্ট রেখ মন্দির। প্রতিষ্ঠা লিপি অনুসারে মন্দির গুলি তৈরি হয় ১৭৫৮ শকাব্দে।
শিব মন্দির দুটির প্রবেশদ্বার সামনের দিকে হলেও কালীমন্দিরের প্রবেশদ্বার পিছন দিকে। মন্দিরের বর্তমান মালিকানা সংলগ্ন মুখার্জি পরিবারের।
Devipur is a village in Memari police station of Burdwan district. The Lakshmi Janardan Temple, established by the Singha family in this village, is a very beautiful ancient monument. On the way to this temple, while entering the village, there is a monument with three temples on the same base.
In the middle of the two Atchala Shiva temples on either side is the Bama Kali temple. The Bama Kali temple is a three-chapel style temple on the top of a dalan temple. According to the foundation inscription, the temples were built in 1758 Saka.
While the entrance to the two Shiva temples is towards the front, the entrance to the Kali temple is towards the back. The current ownership of the temple is by the adjacent Mukherjee family.


