image

আমাদের সম্পর্কে

টেরাকোটা শিল্প ও স্থাপত্য সমৃদ্ধ বাংলাকে আমাদের উত্তরসূরিদের কাছে পৌঁছে দেবার জন্য বাংলার টেরাকোটা ঐতিহ্যের বৈদ্যুতিন সংরক্ষণ টেরাকোটা আর্কাইভের মুল উদ্দেশ্য।

বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা অসংখ্য টেরাকোটা স্থাপত্য সে মন্দির হোক বা মসজিদ বা অন্যান্য স্থাপত্য, কালের নিয়মে নষ্ট হয়ে যাচ্ছে। বহু নিদর্শন ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। । অমিয় কুমার বন্দোপাধ্যায় ( ১৯১৬ – ১৯৮৮ ), ডেভিড ম্যাকক্কাচ্চন ( ১৯৩০ – ১৯৭২ ), তারাপদ সাঁতরা ( ১৯৩১ – ২০০৩ ) ,  হিতেশ রঞ্জন সান্যাল ( ১৯৪০ – ১৯৮৮) , প্রমূখ ব্যক্তিত্বের হাত ধরে এগুলি নথিভুক্ত করার কাজ গত শতাব্দীতে শুরু হয়েছিলো। সে ধারা আজও অব্যাহত।

ইন্টারনেট আর্কাইভ সমস্ত স্থাপত্য গুলি, যা বর্তমানে আছে এবং অতীতেও ছিল তার যথাসম্ভব তথ্য বৈদ্যুতিন আধারে ধরে রাখার কাজ করবে।

সমস্ত ছবি এবং তথ্য আর্কাইভে সংগৃহীত হবে এবং আন্তর্জাল মাধ্যমে টেরাকোটা আর্কাইভ ডট কম মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার কাজ করবে। এটি একটি অলাভজনক এবং অবাণিজ্যিক উদ্যোগ।

পৃথিবীতে ছড়িয়ে থাকা যে কোন মানুষ সম্পূর্ণ বিনামূল্যে আর্কাইভ শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করতে পারবেন।

বিভিন্ন মানুষ যারা এ বিষয়ে কাজ করছেন তারা তাদের সংগ্রহ বিনামূল্যে আর্কাইভে তাদের নিজের নামে সংরক্ষণ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত কন্ট্রিবিউশন অংশে দেওয়া আছে।

টেরাকোটা আর্কাইভ বৈদ্যুতিন সংগ্রহ, সংরক্ষণ এবং dissemination র কাজে একটি বড় platform হিসাবে কাজ করবে , যেখানে উৎসাহী যেকোনো মানুষ অংশগ্রহণ করতে পারবেন তথ্য-দাতা হিসাবে, গবেষক হিসেবে, শিক্ষাবিদ হিসেবে বা পর্যটন তথ্য-সংগ্রাহক হিসেবে।

পরামর্শদাতা কমিটিতে আমরা যারা এই কাজ করতে অঙ্গীকারবদ্ধ

অভিজিৎ কুমার ভৌমিক , প্রাক্তন গ্রন্থাগারিক , রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগার , পশ্চিমবঙ্গ

প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান  টেরাকোটা আর্কাইভ

সুবীর দাস, উপ  গ্রন্থাগারিক  বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়

আহ্বায়ক টেরাকোটা আর্কাইভ

মধুসূদন চৌধুরী , গ্রন্থাগারিক ,  দক্ষিণ ২৪ পরগনা জেলা গ্রন্থাগার

সদস্য  টেরাকোটা আর্কাইভ

জয়িতা মজুমদার , সহ গ্রন্থাগারিক ও সংরক্ষণাগারবিদ ( আই  সি ) নালন্দা বিশ্ববিদ্যালয়

সদস্য  টেরাকোটা আর্কাইভ

ইন্দ্রানী দাশ শর্মা , স্বাধীন গবেষক , আদি পর্বের  শেল্যাক রেকর্ড

সদস্য  টেরাকোটা আর্কাইভ

কারিগরি সহায়তা

, ভায়াভিটা সলিউশনস

About Us

Terracotta Archive is the digital preservation of Bengal’s architectural heritage. By documenting the region’s profound history of terracotta art, we aim to safeguard this cultural legacy for future generations.

Across the villages of Bengal, countless terracotta temples, mosques, and secular structures are succumbing to the passage of time; many have already been lost. While the vital work of documentation was pioneered in the last century by scholars such as Amiya Kumar Bandopadhya ( 1916 – 1988 ) ,  David McCutchion (1930 – 1972 ), Tarapada Santra ( 1931 – 2003 ) , Hitesh Ranjan Sanyal ( 1940 – 1988 ) our archive modernizes that tradition. Operating as a non-profit, non-commercial digital repository, the archive provides free, universal access to historical and contemporary data via terracottaarchive.com. We invite researchers and collectors to contribute their findings to this collaborative platform, ensuring Bengal’s artistic history remains accessible to the global community.

We who are committed to this work in the Advisory Committee

Abhijit Kumar Bhowmik, Former Librarian, State Central Library , West Bengal

Founder & Chair Person Terracotta Archive

Subir Das, Deputy Librarian Bidhan Chandra krishi Vishwavidyalaya

Convenor Terracotta Archive

Madhusudan Chowdhury, Librarian South 24 parganas District Library

Member Terracotta Archive

Jayeeta Majumder, Assistant Librarian & Archivist (I/C) Nalanda University

Member Terracotta Archive

Indrani Das Sharma, Independent Researcher : Vintage Shellac Records

Member Terracotta Archive

Technical Assistance

Via Vitae Solutions