image

পঞ্চরত্ন Pancha Ratna 

পুর্বে উল্লেখিত এক রত্ন মন্দিরের ঢালু বাঁকানো ছাদের চার কোণে , তুলনায় ছোট চারটি রত্ন বা শিখর স্থাপন করে পঞ্চরত্ন মন্দির তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে সমতল ছাদের ওপর একটি ঘর তৈরি করে কেন্দ্রে প্রধান চূড়া বা রত্ন এবং চার কোণে চারটি চূড়া বা রত্ন স্থাপন করে দোতলা পঞ্চরত্ন মন্দির তৈরি হয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুরে পঞ্চরত্ন রীতিতে নির্মিত শ্যাম রায় মন্দিরটি এই শৈলীর সবচেয়ে পুরানো নিদর্শন।


The Pancharatna Mandir, or Five-Pinnacled Temple, is an evolutionary design that builds upon the Ek Ratna Mandir. Four smaller gems or shikharas are strategically placed at the four corners of the sloping roof, complementing the central ratna.

In some variations, two-storied Pancharatna temples are constructed by adding a room atop a flat roof, featuring the main pinnacle or ratna at the center and four smaller pinnacles or ratnas at the corners.

A notable exemplar of this architectural style is the Shyam Roy Temple in Bishnupur, Bankura, which stands as the oldest known example of a Pancharatna temple.

রঘুনাথ মন্দির Raghunath Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের অন্তর্গত কিসমত রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মন্ডলপাড়ায় একটি পঞ্চরত্ন মন্দির আছে। মন্দিরটি একসময় উৎকৃষ্ট টেরাকোটা ফলক দ্বারা সজ্জিত ছিল অনুমান করা যায় বর্তমানে তার প্রায় কিছুই অবশিষ্ট নেই। পঞ্চরত্ন মন্দিরটি জীর্ণ অবস্থায় বিরাজ করছে। অনুমান রঘুনাথ জিউর এই মন্দিরটি উনবিংশ শতাব্দীর শেষভাগে তৈরি হয়েছিল [...]

Read More

শ্যামসুন্দর মন্দির Shyamsundar Temple

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার ময়না ব্লকে ময়না গ্রামটি অবস্থিত। গড় ময়না একটি ঐতিহাসিক স্থান। ধর্মমঙ্গলে উল্লেখিত রাজা লাউসেনের রাজধানী এইখানে ছিল বলে কথিত আছে।  গড় এলাকাটি দুটি পরীখা দিয়ে সম্পূর্ণভাবে মূল ভুভাগের সাথে বিচ্ছিন্ন। এখনো নৌকা করে পরীখা পেরিয়ে তারপর গড়ে ঢুকতে হয়।এই গড়ের মধ্যে অবস্থিত অন্যতম প্রাচীন শ্যামসুন্দর মন্দির। পঞ্ [...]

Read More

দশঘরা গোপীনাথ মন্দির Dasghara Gopinath Temple

হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয়  বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি। এছাড়াও তাদের নির্মিত কাছারি বাড়ি বৈঠকখানা নহবত খানা এখনো দেখা যায়। এই গ্রামের আরেক কৃতি মানুষ বিপিন কৃষ্ [...]

Read More

শ্রীবাটি পঞ্চরত্ন মন্দির Sribati Pancharatna Temple

বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রাম শ্রীবাটি এই গ্রামটি একসময় খুব ঐতিহ্যপূর্ণ ছিল। বর্ধমান জেলার পুরা কীর্তি গ্রন্থে যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয়। এই গ্রামটি সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। অতীতে শোভারাম চন্দ নামে এক ব্যক্তি শ্রীবাটি অঞ্চলে বাস গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এই চন্দ পরিবার এই অঞ্চলে কয়েকটি টেরাকোটা অলংকৃত মন্দির তৈরি করেন। চন্দ [...]

Read More

পাথরা পঞ্চরত্ন শিব মন্দির Pathra Pancharatna Shiv Temple

পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পঞ্চরত্ন শিব মন্দিরটি অন্যতম।  পশ্চিমমুখী এই মন্দিরটি কালাচাঁদ মন্দিরের কাছে অবস্থিত। কেন্দেরীয় রত্নটি পঞ্চ রথ এবং বাকি চারটি রথ ত্রিরথ ঘরানা বিশিষ্ট। বাঁকানো চালাগুলির নিচে আগে টেরাকোটা ফলকের সারি ছিল,বর্তমানে তার কিছুই অবশিষ্ট নেই। কেবলমাত্র ডানদিকের দেওয়ালে একটি নকল দরজা আছে সেখা [...]

Read More

পাথরা শিব মন্দির Pathra Shib Temple

পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পঞ্চরত্ন মন্দিরটি অন্যতম। রাস্তার বাম পাশে   মন্দিরটি সহ আরো কয়েকটি মন্দির আছে। পুর্বমুখী এই মন্দিরটি কংসাবতী নদীর ধারে অবস্থিত। ফলকলিপি আনুসারে দেখা যায় যে মন্দিরটি ১৭৪৯ শকাব্দে অর্থাৎ ১৮২৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত।১৯৯৮ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মন্দিরটির সংস্কার করেন এ [...]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *